Justice for R G Kar | Avisekh Bandyopadhyay | Bangla protibadi kobita

Justice for R G Kar | Avisekh Bandyopadhyay | Bangla protibadi kobita
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর "Justice for R G Kar" কবিতাটি রইলো তোমাদের জন্য। 

Justice for R G Kar

অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্তব্ধ গভীর রাত , দেয়নি তো কেউ সাথ , শোনেনি কোনো কথা ।
দিয়ে গেল না জানিয়েই মেয়েটাকে শারীরিক কত  ব্যথা ।।
অত্যাচারিত ওই মুখ , দেখে চমকে ওঠে এ বুক , হল কত অনাচার ।
জলে ঝড়ে রাস্তায় নেমেছে মানুষ , চাইছে তাঁরা সুবিচার ।।
জীবন বাঁচানো হয় যেখানে , কী করে জীবনটা গেল সেথা। 
রক্ষা পেলনা , সেখানেই তো  শিকারের কবলে  দেহটা  ।।
সমাজ টা কলুষিত আজ অত্যাচারে , কর্তৃপক্ষ কিছু করে না ।
কেন যে এই অত্যাচারের ঠিকমতো সুবিচার হয় না  ।।
সাধারণ মানুষেরা করছে আন্দোলন দাঁড়িয়ে রাস্তার মোড়ে ।
চিৎকার করে  , গলা ফাটিয়ে , বলছে কথা তাঁরা জোরে ।।
" সুবিচার চাই আজ " এই সুরে চল আজ চিৎকার কর ।
রাস্তার মোড়ে মোরা দাঁড়িয়ে বলি আজ , "Justice for R G Kar  ।।
Justice Justice Justice Justice , Justice for R G Kar" ।
স্বাধীন দেশে কিভাবে সত্যি কথা ঢেকে মিথ্যা উঁকি মারে ।
কীকরে স্বাধীন দেশে  মেয়ের চোখে রক্ত যায়  ঝরে ।।
স্বাধীন দেশে মেয়েরা তবে বাঁচাও বাঁচাও কেন বলে  ??
চুপচাপ বসে এত অনাচার মোদের সহ্য করা কী চলে  ??
অবিচার মেলা হয়েই গেছে , বিনাশ এবার দরকার  ।
দূর হোক অনাচার , শুরু হোক পৃথিবী , প্রথম থেকেই আবার  ।।
ও বিধাতা , প্রভু দয়াময় ,  জগৎ রক্ষাকারী ।
কৃপা কর যেন সকলে মোরা হাসতে গাইতে পারি  ।।
সহ্য হচ্ছে না , অন্যায় যে আজ , প্রতিবাদ তাই করছি ।
অন্য কোনো নতুন কবিতায়  আমি  শীঘ্রই  ফিরছি  ।।

সমাপ্ত 

Justice for R G Kar

Avisekh Bandyopadhyay

Stobdho govir rat, dey ni kew sath,shoneni kono kotha,
Diye gelo na janiyei meyetake sharirik koto betha.
Ottacharito oi mukh, dekhe chomke othe oi buk, holo koto onachar,
jole jhore rastai nemeche manush, chaiche tara subichar.
Jibon bachano hoy jekhane, ki kore jibon ta gelo setha,
Rokkha pelo na, sekhanei toh shikare kobole deho ta.
Somaj ta kolushito ajj atyachare, katripokho kichu kore na,
Keno je ei otyacharer thik moto subichar hoy na.
Sadharon manushera korche andolon dariye rastar more,
chitkar kore, gola fatiye, bolche kotha tara jore.
"Subichar chai ajj" ei sure chol ajj chitkar kor,
Rastar more mora dariye boli ajj, "justice for R G Kar
Justice Justice Justice Justice , Justice for R G Kar".
Sadhin deshe kivabe sotti kotha dheke mitthya uki mare,
ki kore sadhin deshe meyer chokhe rokto jai jhore.
Shadhin deshe meyera tobe bachao bachao kno bole ?
Chup chap bose eto onachar moder sojjo kora ki chole ?
Obichar mela hoyei geche, binash ebar darkar.
Dur hok onachar, suru hok prithibi, prothom thekei abar.
O bidhata, Probhu doyamoy, jogot rokkha kari,
Kripa kor jeno sokole mora haste gaite pari.
Sojjo hocche na, onnay j ajj, protibad tai korchi,
Onno kono notun kobitay ami shighiri firchi.

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • Justice for R G Kar
  • Avisekh Bandyopadhyay
  • Bangla poem,
  • Bidrohi kobita
  • love junction,
  • Bangla kobita collection,
  • Poem,
  • Kobita,
  • Poem in Bengali,
  • Bangla Kobita,
  • Bengali poem

মুঠোফোন | MuthoPhone | Tanmoy Adhikari | Bangla kobita collection

মুঠোফোন | MuthoPhone | Tanmoy Adhikari | Bangla kobita collection
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্পকবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে তন্ময় অধিকারী -এর "মুঠোফোনকবিতাটি রইলো তোমাদের জন্য।

মুঠোফোন

তন্ময় অধিকারী 


ব্যাটারী ফুরালো,চোখ জুড়ালো
শান্তি পেল নয়ন,
নেট ফুরালে কষ্টকর হয় শব্দচয়ন । 
ইমেল,সোশ্যাল সাইট কত আঁকিবুকি
দিনের শেষে বুঝি সব ফাঁকি।

সকাল থেকেই শুরু খোঁজ,
সঙ্গে গুগল নামের জ্ঞানের মহাদৈত্য।
হোয়াটস আপে রক্তে প্রবাহ শৈত্য,
গুরুত্ব অচেনা মানুষে,পরিবারটাই বাকি
দিনের শেষে বুঝি সব ফাঁকি।

মদ গাঁজাও ফেল মেরেছে,
সবাই পুরো অ্যাডিকটেড্।
খাবার বিনেও যাচ্ছে ভরে পেট,
যন্ত্রতেই শুভবিজয়া,বাঁধছে হাতে রাখী।
দিনের শেষে বুঝি সব ফাঁকি।

মুদি-সবজিবালা কাঁদছে বসে।
যন্ত্রতেই হচ্ছে ম্যাটিরিয়াল বুকিং,
ব্যাপারটা মোস্ট সিরিয়াস এবং সকিং।
অসম্ভব জার্জমেন্ট আসল না মেকি,
দিনের শেষে বুঝি সব ফাঁকি।

সব বোঝাই হচ্ছে বোঁঝা
বয়তে মোরা নারি।
সমস্যা এখন অল্প বিদ্যা ভয়ঙ্করী।
বোঝাই সার ,স্বর্গতেও অ্যাকটিভ ঢেকিঁ,
দিনের শেষে বুঝি সব ফাঁকি।

সমাপ্ত 

MuthoPhone

Tanmoy Adhikari


Battery furalo, chokh juralo
Shanti pelo nayan.
Net furale kostokor hoy shobdo choyon
Email social site koto anki buki
Diner seshe bujhi sob faki.

Sokal thekei suru khoj,
Songe google namer gaaner mohadoitto.
Whatsapp a rokte probaho shoitto,
gurutte ochena manushe, poribar tai baki
Diner seshe bujhi sob faki.

Mod ganja o fell mereche,
Sobai puro addicted.
Khabar bine o jacche vore pet,
Jontratei suvo bijoya, badhche hate rakhi.
Diner seshe bujhi sob faki.

Mudi sobji oala kandche bose.
Jontrotei hocche matirial booking,
bepar ta most serious ebong shocking.
Asomvob judgment ashol na meki,
Diner seshe bujhi faki.

Sob bojhai hocche bojha
Boite mora nari.
Somosa ekhon olpo bidya voyongkori.
Bojhai sar, shorgote o active dheki,
Diner seshe bujhi sob faki.

Somapto

Tag:-

  • Bangla kobita,
  • Bengali poem,
  • poem in bengali,
  • Muitho Phone
  • মুঠোফোন 
  • Tanmoy adhikary,
  • Bengali poem collection,
  • কবিতা 
  • Kobita collection,
  • Best poem in Bengali,

Sikkhito Manush | শিক্ষিত মানুষ | Avisekh Bandyopadhyay | bangla kobita collection

Sikkhito Manush | শিক্ষিত মানুষ | Avisekh Bandyopadhyay | bangla kobita collection
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর "শিক্ষিত মানুষ" কবিতাটি রইলো তোমাদের জন্য।

শিক্ষিত মানুষ

অভিষেক বন্দ্যোপাধ্যায় 


সমাজের কিছু মানুষ শিক্ষিত হলেও তাদের বলা যায়না কো জ্ঞানী ।
কারণ পদে পদেই তাঁরা করতে পটু অন্যের সন্মান হানি ।।
গভীর রাত মনে হয় এসেই গেছে মোর জীবনে আজ ।
এই বারেতে আমি দেখতে পাবো সূর্যি মামার সাজ ।।
স্বপ্ন কিছু কিছু মোর সত্যি হতে চলেছে। 
মানুষ গুলোকে কিন্তু ভালোভাবেই চিনে ফেলা হয়েছে ।।
স্বপ্নপূরণের রাস্তাটা কিন্তু মোটেও সহজ নয় ।
কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পথটা অতিক্রম করতে হয় ।।
এই সংগ্রামেতেই বুঝে গেছি আসলে তাঁরা কতটা আপন ।
লড়াইটা কিন্তু চালিয়ে গেছি না করে আত্মসমর্পণ  ।।
মানুষ গুলোকে তো চেনা হয়ে গেলো , হবে না তো ভুল আর ।
যতই তারা করুক না মোর সামনে অভিনয় বার বার ।।
এদের যে এত গুণ ছিল না তো মোর জানা  ।
এই গুণ গুলো নিয়ে এরা রঙিন পর্দায় আসুক না  ।।
এতে এদের জীবনে যেমন নাম ও পরিচয় বাড়বে ।
তাঁর সাথে সাথে এরা অনেক টাকাও রোজকার করবে ।।
এইসব মানুষের থেকে  থাকাটাই ভালো সাবধান ।
নাহলে শেষে চলে যেতেই পারে জীবনটা না সইতে পেরে অপমান ।।
মুখের মিষ্টি কথা এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ।
যার জন্য এরা সমাজে সৎ মানুষের চেয়ে হয় শ্রেষ্ঠ ।।
জানিনা আর কতদিন বাঁচবো এই জীবনে  ।
মনে করাবে এই কবিতাগুলোই যখন থাকবোনা এ ভূবনে।। 

সমাপ্ত

Sikkhito Manush

Avisekh Bandyopadhyay


Somajer kichu manush hole o tader bola jayna ko gaani,
Karon pode podei tara korte potu onner sommanhani.
Govir rat mone hoy esei geche mor jibone ajj,
Ei bare te ami dekhte pabo sujji mamar saj.
Swapno kichu kichu mor sotti hote choleche,
Manush gulo k kintu valo vabei chine fela hoyeche.
Swapno puroner rasta ta kintu mote o sohoj noy,
Kothin songramer moddho diye poth ta otikrom korte hoy.
Ei songrametei bujhe gechi ashole tara koto ta apon,
Loraita kintu chaliye gechi na kore attosomorpon.
Manush gulo toh chena hoye gelo, hobe na toh vul ar,
Jotoi tara koruk na mor samne ovinoy bar bar.
Eder j eto eto gun chilo na toh mor jana,
Ei gun gulo niye era rongin pordai ashuk na.
Ete eder jibone jemon nam o porichoy barbe,
Tar sathe era onek taka o rojgar korbe.
Ei sob manusher theke thaka tai valo sabdhan,
Nahole seshe chole jetei pare jibon ta, na shoite pere opoman.
Mukher misti kotha eder charitrer annotomo boishisto,
Jar jonno era somaje soth manusher cheye hoy srestho.
Jani na ar koto din bachbo ei jibone,
Mone korabe ei kobita guloi jokhon thakbona ei vubone.

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • Sikkhito Manush
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় 
  • Avisekh Bandyopadhyay
  • love junction,
  • Bangla kobita collection,
  • Poem,
  • Kobita,
  • Poem in Bengali,
  • Bangla Kobita,
  • Bengali poem,
  • Best poem in bengali,
  • Bangla kobita collection,

কিছু অভিজ্ঞতা | Kichu Oviggota | Avisekh Bandyopadhyay | Bengali Poem

কিছু অভিজ্ঞতা | Kichu Oviggota | Avisekh Bandyopadhyay | Bengali Poem
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর "কিছু অভিজ্ঞতা" কবিতাটি রইলো তোমাদের জন্য। 

কিছু অভিজ্ঞতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায় 

ছিন্ন ভিন্ন বুক , চেনা কিছু মুখ , মনে পড়ে কিছু কথা ।
চোখ বুঝলেই ভেসে ওঠে সেগুলো , দিয়ে যায় যেন ব্যাথা।।
স্বপ্নটাকেও ছাড়েনা তারা হাতছানি দিয়ে যায় ।
অতীত টাকে ঘাটতে গেলে শুধু করতে হবে হায় হায় ।।
যত চাই ভুলতে সেগুলো , বেশি যেনো পড়ে মনে ।
শেখা হয়ে গেলো অনেক কিছু রয়ে এ ভূবনে ।।

কুকুর নামক প্রাণীটা তো নয় মানুষের মতো ।
সামান্য একটু খাবারেতেই সে প্রভুভক্ত  ।।
বাঘ , সিংহ সহজে চেনা যায় , হয়না অসুবিধা ।
মানুষ নামক পশু টা চিনতে বড্ড লাগে দ্বিধা ।।
উচিৎ কথা বলতে আজকে প্রচণ্ড লাগে ভয় ।
মা বাবা ছাড়া এই বিশ্বে কেউ তো কারো নয় ।।
মানুষ রূপী পশু গুলোর জীবনেতেই সুখ ।
বাকিরা সবাই কষ্টে আছি , জীবনতো শুধুই দুখ ।।
বেশি সৎ হলে সমাজ তাঁকে করছে বহিষ্কার ।
করা চলবেনা এই সমাজে কারোর উপকার ।।

সমাপ্ত 

Kichu Oviggota

Avisekh Bandyopadhyay

Chinno vinno buk, chena chena mukh, mone pore kichu kotha.
Chokh bujhle vese othe segulo, diye jai jeno betha..
Swapno take o chare tara hathchani diye jai.
Atit take ghatte gele sudhu korte hobe hai hai..
joto chai vulte segulo, beshi jeno pore mone.
sekha hoye gelo onek kichu roye a vubone..

Kukur namok prani ta toh noy manusher moto.
samanno ektu khabaretei se prabhu vokto..
Bagh, singho sohojei chena jay, hoyna asubidha.
Manush namok poshu take chinte boddo lage didha..
uchit kotha bolte ajj prochondo lage voy.
Ma baba chara ei bisshe kew toh karo noy..
Manush rupi poshu gulor jibonetei sukh.
Bakira sobai koste achi jibon toh sudhui dukh..
Beshi soth hole somaj take kore bohishkar.
Kora cholbena ei somaje karor upokar..

Somapto 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • Kichu oviggota
  • Avisekh Bandyopadhyay
  • Bangla religion poem,
  • love junction,
  • Bangla kobita collection,
  • Poem,
  • Kobita,
  • Poem in Bengali,
  • Bangla Kobita,
  • Bengali poem

অভিযোগ | Avijog | Tanmoy Adhikari | Religion poem topic in Bengali | Love Junction

অভিযোগ | Avijog | Tanmoy Adhikari | Religion poem topic in Bengali | Love Junction
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্পকবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে তন্ময় অধিকারী -এর "অভিযোগকবিতাটি রইলো তোমাদের জন্য। 

অভিযোগ

তন্ময় অধিকারী 

হে কেশব, তুমি নাকি দয়ারসাগর, দীনবন্ধু,
সমূলে করিলে ধ্বংস রাখিলে না এক বিন্দু।
হে যদুবর, তুমি তো অর্ন্তযামী,
পাপকর্ম সব তো জানিতে,
পারিতে না কী তখনি রুখিতে?
আমার পরিবারের প্রতি কেন এত রাগ?
তোমায় তো দিয়েছিনু মায়ের সোহাগ।
শুধু কি সত্যের সারথি বলে পাণ্ডবপক্ষ নিলে?
নাকি অর্জুন নিকটাত্মীয় তাই সঙ্গ দিলে?
জানিয়াছি দ্যুতসভায় হয়েছিল নারীর অসস্মান,
দয়ানিধি তুমি,বাঁচিয়েছিলে দ্রৌপদীর মান।
বল তুমি কেমন অনাথের সখা?
হতভাগী মা কে দিলে শতপুত্র শোকব্যাথা।
তবে কি তুমিই সড়যন্ত্রী, এই যুদ্ধের হোতা?

হে মা,ফেলো না অশ্রুজল।
আমি নিমিত্ত,সবই কর্মফল।

এই সান্ত্বনায় কেমনে ভুলিবে মায়ের মন।
তুমিই রাজনীতির নেতা, নও জনার্দন।
তুমিই বাঁধালে এই কুরুক্ষেত্র,
স্বামীর প্রতি সস্মানে বেঁধেছিনু নেত্র।
পুত্রস্নেহে অন্ধ ছিল মায়েরই মন,
সেই সুযোগ লাগালে কাজে নয়ন-রঞ্জন।
জানি মোর দুর্যোধনের মনন অতি খল,
কর্ন-দ্রোনচার্য্য হত্যাকালে তুমিও করেছিলে ছল।
তখন কোথায় ছিল তোমার ধর্মেতে আস্থ,
হে মাধব, স্বীকার করো-
তুমিই খুলেছো অধর্মের রাস্তা।

হে কৌরবজননী,
আর কত ভৎসনা করিবে আমারে।
হে মাতা জেনে রেখো,
আমি রয়েছি বাঁধা ধর্ম বাহুডোরে।
সপ্তরথী মিলে করিছিলে শিশু অভিমন্যু বধ,
এরপরেও কহিবে কি মাতা তব সন্তানেরা সৎ?
সারথী সেজেছিলেম অস্ত্র ধরিতে করিলে মানা,
দুর্যোধনেও দিয়েছিনু নারায়নী সেনা।
তবু কেন কর মোরে অভিযুক্ত?
বঞ্চিত করে সকলেরে ভোগের বাসনা সুপ্ত।

হে মধুসূদন, তুমি অতি নিষ্ঠুর,
করেছ সকলকে তুমি শোকাতুর।
বুঝিবে না তুমি সন্তানহারা মায়ের বেদনা,
মাতৃত্বের কাছে ক্ষুদ্র ধর্ম সংস্থাপনা।
এ ব্যাথা না বুঝিবে তুমি অনঙ্গমোহন,
দূঃখ জানিবে কি, যখন পরিবার করিবে বর্জন।
শতপুত্রের মৃত্যু শোকে হয়েছি মূক,
গোপীকান্ত তুমিও পাবে না কভু পুত্রসুখ।

হে মাতা, বন্ধ রোদন,মোছ নয়ন,
লহ হে জননী কিঞ্চিৎ ভোজন।
পুত্রস্নেহে অন্ধ হয়ে হারিয়েছ ধর্মেতে ভীতি,
বঞ্চিত করেছ পাণ্ডবেরে আছে তাহা স্মৃতি।
বিনা কারণে মোরে করিছ অভিযোগ,
জানি কষ্টে আছ, পেয়েছ শত পুত্রশোক।

হে শ্রীবংশীবদন, এতে না মিলিবে সান্ত্বনা,
ছল করে সুযোগ বুঝে দিয়েছ যাতনা।
কপটতা করে তুমি করেছ কৌরবে ধ্বংস,
একই রূপে হবে শেষ তোমার প্রিয় যদুবংশ।
অভিশাপ দিতেছি আমি শোন নারায়ন,
হায় হায় করিবে যদু নর-নারী গন।
না পারিবে কোন দেবে রোধ করিতে এ শাপ,
শোন জগন্নাথ, কক্ষনো করিব না তোমায় মাফ।

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • Ovijog,
  • Tanmoy Adhikari,
  • Bangla religion poem,
  • love junction,
  • Kobita,
  • Poem in Bengali,
  • Bangla Kobita,
  • Bengali poem

চিঠি | সাধন রায় | Chithi | Sadhan Ray | Love Junction | Poem in Bengali

চিঠি | সাধন রায় | Chithi | Sadhan Ray | Love Junction | Poem in  Bengali
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাধন রায় -এর  "চিঠিকবিতাটি রইলো তোমাদের জন্য। 

চিঠি 

সাধন রায় 

আজ হঠাত্ বিকেলের ডাকে 
তোমার এক চিঠি পেলাম ।
চিঠি লেখা তো প্রায় উবেই গেছে 
মোবাইলের আগমনে 
অবাক হলাম ।
অভিন্ন হৃদয়েষু দিয়ে শুরু করলে
একান্ত আপন দিয়ে করলে শেষ 
প্রথমেই চোখে পড়ল
রবীঠাকুরের দুটো লাইন 
মনের কোণে জমে থাকা সব অভিমান গলে জল হল
কি কারণে তুমি এতদিন পর লিখলে 
বুঝে উঠতে একটু সময় লাগল।
তোমার হাতের লেখা ভারী সুন্দর 
বাংলা সাহিত্যেও তোমার দখল যথেষ্ট 
এটা আমার অজানা নয় 
এই শতাব্দীতে কেউ কাগজ কলম নিয়ে 
চিঠি লিখবে 
ওটাই বুঝে উঠতে পারছিলাম না ।
আমার নম্বর তো তোমার সেভ করা 
চাইলেই ফোন করতে পারতে
কিন্তু করলে না। 
ব্যস্ততার মধ্যে সময় বার করে 
হঠাত্ চিঠি লেখার ইচ্ছে 
কেন জাগল তোমার জানি না,
আমার ঘরের ঠিকানা 
তোমার জানা ছিল কিনা 
তাও জানি না ।
কয়েক লাইন পড়ার পর 
তোমার লেখনীতে এক অদ্ভুত অনুভূতির
ছোঁয়া পেলাম,
অক্ষর গুলির মধ্যে কি চরম মাদকতা 
অনুভব করলাম 
তা তোমাকে বোঝাতে পারব না 
লাইন গুলো বার বার পড়তে মন চাইল
পড়লাম ও
মনের মধ্যে এক অসীম তৃপ্ততা অনুভূত হল
ভালো লাগলো ।
অনেক না বলা কথার ছোঁয়া 
তোমার লেখনীতে পেলাম 
শিউরে উঠলাম 
অনেক পুরনো স্মৃতি মন কে
আলোড়িত করলো
মনপটে ভেসে উঠলো 
মনের কোণে জমে থাকা 
মান অভিমানের পাহাড়
যেন ধূলিসাত্ হলো 
হৃদয় গহনে স্বস্তির বন্যা 
বয়ে গেল ।
ফোনে কথা বলা বা কাছে আসার থেকে 
এ এক তীব্র উন্মাদনা 
আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল
আমি যেন কোথায় 
হারিয়ে গেলাম ।
 
সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

বিদায় বেলায় | Biday Belai | Prashanta Patra | Love Junction

বিদায় বেলায় | Biday Belai | Prashanta Patra | Love Junction
     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে প্রশান্ত পাত্র-এর  "বিদায় বেলায়কবিতাটি রইলো তোমাদের জন্য।

বিদায় বেলায়

প্রশান্ত পাত্র

ট্রেন ছাড়লো প্ল্যাটফর্ম
সঙ্গে একটা দীর্ঘশ্বাস
মনের গভীর থেকে।
তুমি ছিলে চোখের বায়নায়
এলে মনের আয়নায়।
আজ তুমি দাওনি বিদায়,
আমি নিয়েছি।
তাকাওনি ফিরে একবার
এ বিদায় যে বারবার
তোমার চোখের জল
ভাবালো বৃষ্টিকে
আজ তুমি থেমোনা
করলে বারন।
মনে হলো আজ বর্ষার শুরু
আর আমাদের সয়ে যাওয়া বহু প্রতীক্ষার
বর্ষা দেবে সবুজ
সবুজ আমার ভরসা
যেনো খুলে দেয় জট
আজ দুটো গাছ আনবো নতুন
তুমি নাম দিও “বর্ষা”
আর আমি দেবো “বৃষ্টি”

সমাপ্ত 

Biday Belai

 Prashanta Patra

Train charlo platfrom
Songe ekta dirghoshas
Moner govir theke
Tumi chile chokher bainai
Ele moner ainai
Ajj tumi daoni biday,
Ami niyechi.
Takao ni fire ekbar
A biday je barbar
Tomar chokher jol
Vabalo bristi ke
Ajj tumi themo na
Korle baron.
Mone holo ajj borshar suru
Ar amader soye jaoa bohu protikhar
Borsha debe sobuj
Sobuj amar vorsha
Jeno khule dei jot
Ajj duto gach anbo notun
Tumi nam dio "Borsha".
Ar ami debo "Bristi".

Somapto

প্রতিবাদ | তন্ময় অধিকারী | Protibad | Tanmoy Adhikary | Love Junction | বাংলা প্রতিবাদের কবিতা

প্রতিবাদ | তন্ময় অধিকারী | Protibad | Tanmoy Adhikary | Love Junction | বাংলা প্রতিবাদের কবিতা
     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে তন্ময় অধিকারী-এর  "প্রতিবাদ" কবিতাটি রইলো তোমাদের জন্য।

 প্রতিবাদ

তন্ময় অধিকারী 


কার যে এমন সাহস বলো
এমন আগুন গানে সুর দিল?
রক্তে রাঙ্গা স্বাধীনতার মন্ত্র নিয়ে করল খেলা!
তুমি শিল্পী হয়তো বা লেজেণ্ড,
বন্ধ করো এমন এক্সপেরিমেন্ট
থামাও এবার আবেগ ভাঙার ধ্বংসলীলা।

আমোদ প্রিয় বাঙালীকুল,
ইতিহাস ভেঙে করছো ভুল,
শৃঙ্খল ভাঙা বিপ্লবীদের করছো হেলা।
সুরের টানে কত মানুষ শহীদ হলো,
গিয়েছো ভুলে সে লড়াই
রক্তে রাঙ্গা স্বাধীনতার মন্ত্র নিয়ে করছো খেলা!

আবেগ জানিস মূল্যহীন,
সন্ন্যাসীর সাজ দিয়েছ রঙিন,
হু লা লা শিল্পী নিয়ে সাজায়েছ মেলা।
সুরের নতুন ঝলকানিতে,
রাখছো পুরানো কাপড় নতুন আলমারিতে,
রক্তে রাঙ্গা স্বাধীনতার মন্ত্র নিয়ে করছো খেলা!

ওরে আমার আবেগপ্রবন,
গুনগুন নয় তোল গুঞ্জন,
মুচড়ে ওঠা শব্দগুলো নিয়ে করেছে রেলা,
তোমার বিশ্ব থেকে দাও ওদের বাদ,
এভাবেই হোক প্রতিবাদ|
রক্তে রাঙ্গা স্বাধীনতার মন্ত্র নিয়ে বন্ধ খেলা!

কারারই লৌহকপাট

সমাপ্ত 

Protibad

 Tanmoy Adhikary

Kar je emon sahos bolo
Emon agun gane sur dilo?
Rokte ranga sadhinotar montro niye korlo khela !
Tumi shilpi hoyto ba legend,
Bondho koro emon experiment
Thamao ebar abeg vangar dhongsho lila ।

Amod priyo bangalikul,
Itihas venge korcho vul,
shringkhola vanga biplobider korcho hela।
Surer tane koto manmush shohid holo,
giyecho vule sei lorai
Rokte ranga sadhinotar montro niye korecho khela!

Abeg janis mullohin,
Sonnasir saj diyecho rongin,
Hu La La shilpi niye sajayecho mela।
surer notun jholkanite,
Rakhcho purano kapor notun almarite
Rokte ranga sadhinotar montro niye korcho khela!

Ore amar agebprobon.
Gun gun noy tolo gunjon.
Muchre otha shobdo gulo niye koreche rela।
Tomar bisho theke dao oder bad
Avabei hok protibad
Rokte ranga sadhinotar montro niye bondho khela!

Kararori loihokopat...

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bangla kobita,
  • Bengali poem,
  • poem in bengali,
  • Protibad,
  • Tanmoy adhikary,
  • Bengali poem collection,
  • Bidrohi kobita,
  • bangla bidrohi kobita,

তোর সাথে কি পারি ? অর্ণব রায় | Tor Sathe Ki Pari ? Arnab Ray | Bangla Kobita Collection | Love Junction

তোর সাথে কি পারি ? অর্ণব রায় | Tor Sathe Ki Pari ? Arnab Ray | Bangla Kobita Collection | Love Junction
      প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অর্ণব রায়ের "তোর সাথে কি পারি" কবিতাটি রইলো তোমাদের জন্য।

তোর সাথে কি পারি ? 

অর্ণব রায় 

সেই ছেলেটা  
একটা বুড়োর পাশে
নিয়ম করে’ 
প্রতিটি দিন এসে 
জিগেস করে 
কেমন কাটছে দিন? 
করছো কিছু 
যা নয় মূল্যহীন? 
বুড়ো  তাহার 
আঙুল চেপে ধরে
বলে, "এখন 
তোর সাথে কে পারে ?"

তোর আকাশে 
মেঘরৌদ্র খেলা 
এখনও খেলিস 
জমিয়ে সারাবেলা ? 
মেঘ কি তোকে 
এখনও ভালোবাসে --
ভূবন ব্যেপে 
বৃষ্টি নেমে আসে? 
ঝোড়ো হা়ওয়ায় 
দুলতে থাকে মন 
উচ্চে ওড়া 
পাখির ডানা যেমন? 
বৃষ্টিশেষে 
মেঘভাঙা রোদ হেসে
বন্ধু পাতায় 
ছোট্ট বেলার দেশে? 

যে নদীতে 
সাঁতার কাটিস তুই 
সেও তেমনি
একলা বয়ে যায়? 
জোছনাঝড়া
নুড়িপাথরগুলো
ঘুঙুর হয়ে 
বাজে নদীর পায়ে? 
নদীর বাঁকে 
কোন্ সে সবুজদ্বীপে
লুকিয়ে থাকিস 
মনের কষ্ট চেপে ? 
ঢেউগুলো সব
ছুটতে থাকে দ্রুত
শিরায় শিরায় 
ভালোবাসা আপ্লুত।

যত পাথর
ছড়ানো ছিলো পথে --
জড়ো করলে 
পাহাড় হতো ছোটো --
ব্যাঘাত বল্ 
আঘাত বল্-- সবই 
তোর যে তখন 
লাগতো ছোটখাটো ।
এখন সময় 
উল্টো পথে হাঁটে 
ধুলোয় ঢাকা 
স্মৃতিগুলোকে ঘাটে  --

সেই ছেলেটা 
এই বুড়োটার পাশে
নিয়ম করে’ 
প্রতিটি দিন এসে 
জিগেস করে 
কেমন কাটছে দিন
করছি কিছু 
যা নয় মূল্যহীন? 
আমি তাহার 
আঙুল চেপে ধরি, 
বলি এখন
তোর সাথে কি পারি?

সমাপ্ত 

Tor sathe ki pari ?

Arnab Ray


Sei cheleta
Ekta buror pashe
Niyom kore
Protidin ese
 jiggasa kore
Kemon katche din?
Korchokichu
Ja noy mullohin?
Buro tahar 
Angul chepe dhore
bole,"ekhon
Tor sathe ke pare?"

Tor akashe
Megh roidro khela
Ekhono khelis?
Jomiye sarabela?
Megh ki toke 
Ekhono valobase?
bhubon byapi 
Bristi neme ase?
Jhoro haoai 
Dulte thake mon
Ucche ora 
Pakhir dana jemon?
Bristiseshe 
Meghvanga rod hese
Bondhu patai
Chotto belar deshe?

Je nodite
Santar katis tui
Se o temni 
Ekla boye jai?
jhosnajhora 
Nuri pathor gulo
Ghungur hoye
Baje nodir paye?
Nodir bake
Kon se sobuj dipe
Lukiye thakis 
Moner kosto chepe?
Dhew gulo sob
Chutte thake druto
Shirai shirai 
Valobasa aplut.

Joto pathor
Chorano chilo pothe_
Joro korle
Pahar hoto choto_
Byaghat bol
Aghat bol- sobi
tor je tokhon
Lagto chotokhato.
Ekhon somoy
Ulto pothe hante
Dhuloi dhaka
Smriti gulo ke ghate_

Se cheleta 
Ei burotar pashe
Niom kore
Protidin ese
Jigges kore
Kemon katche din 
Korchi kichu 
Ja noy mullohin?
Ami tahar 
Angul chepe dhori,
Bo;i ekhon
Tor sathe ki pari?

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bangla poem,
  • Bangla kobita,
  • Arnab ray,
  • Arnab ray bengali poem,
  • poem in bengali,
  • chora,
  • bangla chora,
  • bengali best poem collection,
  • facebook poem
  • best poem for facebook

Na Bola Kotha | না বলা কথা | Sadhan ray | Best Bengali Sad Love Poem

Na Bola Kotha | না বলা কথা | Sadhan ray | Best Bengali Sad Love Poem
     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাধন রায়ের "না বলা কথা" কবিতাটি রইলো তোমাদের জন্য।

 না বলা কথা   

 সাধন রায় 

কিছু কথা ছিল 
তুমি এলে না 
তাই বলা আর হলো না ।
অনেক না বলা কথা 
আজ হয়তো  ধরা ছোঁয়ার বাইরে 
তার গুরুত্ব কতখানি তা জানি না ।
জানি না তার শোনার  আগ্রহ কতটুকু 
বা জীবনে তার দাম কতখানি ।
কিন্তু আমার মন বারবার উতলা হয়ে ওঠে 
দোলা দেয় সমুদ্রের ঢেউয়ের মতো 
আছড়ে পড়ে তীরে ।
না বলা কথা গুলো 
বারবার উঁকি মারে 
মনের আনাচে কানাচে 
ভ্রমরের মতো গুন গুন করে 
জল থৈ থৈ ভালোবাসার দিঘীর জলের মতো 
উপচে পড়ে ।
বুকের পাঁজরে ফসিলের মতো ছাপ ফেলে 
তাকে মুছে ফেলার সাধ্য আমার নেই ।
সব না বলা কথা 
হয়তো মুখে বলা যায় না 
বুঝে নিতে হয় 
চোখের ভাষায়,
হৃদয়ের আঙিনায়,
ভালোবাসার ছোঁয়ায় ।
কোন অজানা দ্বীপে তুমি পাড়ি দিলে
আজ ও অজানা 
ফিরে আসবে বলেও 
এলে না 
না বলা কথা গুলো 
না বলা হয়েই রয়ে গেল 
মনের অন্তরালে ।

সমাপ্ত 

Na Bola Kotha

Sadhan Ray

Kichu kotha chilo 
Tumi ele na
Tai are bola holo na.
Onek na bola kotha
Ajj hoyto dhora choyar baire
Tar gurutto koto khani ta jani na.
Jani na tar shonar agroho koto khani
Ba jibone tar dam koto khani
Kintu amar mon bar bar utola hoye othe
Dola dei somudrer dhew er moto
Achre pore tire
Na bola kotha gulo
Bar bar unki mare
Moner anache kanache,
bhromer moto gun gun kore
Jol thoi thoi valobasar dighuir joler moto,
Upche pore.
Buker panjore foshiler moto chap fele
Take muche felar saddho amar nei
Sob na bola kotha 
Hoyto mukhe bola jay na
bujhe nite hoy
Chokher vasai
Hridoyer anginay
Valobasar choyai
Kon ojana dipe tumi pari dile 
Ajj o ojana 
Fire asbe bole o ele na.
Na bola kotha gulo 
Na bola hoyei roye gelo
Moner ontorale

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bangla poem,
  • Sadhan Ray,
  • Bangla Sad Love Poem,
  • Bangla Kobita Collection,
  • Sad Love Poem,
  • poem in bengali.
  • Sad Love Poem In Bengali,
  • Sadhan Ray Bengali poem
  • koster kobita
  • Bangla koster kobita,

Megher Deshe | মেঘের দেশে | Sadhan Ray | Love Junction | Bangla Kobita

Megher Deshe | মেঘের দেশে  | Sadhan Ray | Love Junction | Bangla Kobita
     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাধন রায়ের মেঘের দেশে কবিতাটি রইলো তোমাদের জন্য।

মেঘের দেশে 

সাধন রায় 

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
মেঘের দেশে 
তোর সাথে ঘুরে বেড়াবো 
এক মেঘ থেকে আরেক মেঘে 
ওপর থেকে দেখব 
নিচে মাটি পাহাড় সমুদ্র কেমন লাগে 
বৃষ্টি র জল আগে আমার গায়ে পড়বে 
ভিজব তোর মতন করে 
মন টা আনন্দে ভরে যাবে ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
তোর ডানায় চেপে 
ঘুরব দেশ বিদেশে  
দেখবো কারা কেমন আছে 
যখন মনে হবে 
নেমে পড়বো 
কোন গাছের ডালে বা মিনারের চুড়ায় 
তোর মত গাছের ফল খেয়ে 
বেঁচে থাকবো ।

এই 
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
কোন পাহাড়ের ঘন জঙ্গলে 
এক গাছ থেকে আরেক গাছে 
বা সমুদ্রের ঢেউ এর সাথে 
আকুলিবিকুলি করব 
কখনো বালির ওপর দুজনে 
গড়াগড়ি দেব ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
অচিনপুরের পরীদের রাজপ্রাসাদে 
দূর্গের ফটক ডিঙিয়ে 
সোজা চলে যাব অন্দরমহলে 
ঘুরে দেখবো 
ওরা কেমন খুশি থাকে 
রূপকথার সাথে মেলে কিনা 
জলসাঘরেওদের নাচ দেখবো ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
আমাদের গ্রহ ছেড়ে অন্য গ্রহে 
যেখানে মানুষ আছে 
কিন্তু হিংসা নেই 
যেখানে ভালো বাসা আছে 
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 
আনন্দে জীবন কাটায় ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি ।।

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bangla poem,
  • Bangla Kobita,
  • Megher Deshe,
  • Sadhan Ray,
  • Sadhan Ray poem
  • Bengali Kobita,
  • Bengali Poem,
  • Poem In Bengali,
  • Love Poem,
  • Bengali Kobita,